পাতি লেবুতে রোগমুক্তি

Written by

in

পাতি লেবু আমাদের কাছে খুবই পরিচিত একটি ফল। পাতিলেবু কে হিন্দিতে নিম্বু বলা হয়ে থাকে। ভাতের সঙ্গে পাতি লেবু খাওয়া বেশ জনপ্রিয়। পাতি লেবু এতটাই উপকারী যে এর তুলনা একজন ঘরোয়া ডাক্তারের সঙ্গে করা হয়। এটি আকারে ছোট হলেও এর কাজ বেশ বড়। বনস্পতিক দিক থেকে একে সাইট্রিক অম্ল বলা যায়। পাতি লেবুতে ভিটামিন ও খনিজ পদার্থ পূর্ণ থাকে। এর মধ্যে ভিটামিন এ, ভিটামিন বি এবং ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে। এছাড়াও এতে ক্যালসিয়াম ও লৌহ পদার্থ পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। এর ক্ষমতা খুবই আশ্চর্যজনক।

  প্রতিদিন যদি কয়েকবার পাতিলেবুর রস খাওয়া যায় তাহলে অধিক রক্তস্রাব, নাক দিয়ে রক্ত পড়া, যকৃত শোথ, গ্যাসীয় অম্ল প্রভৃতি  রোগে উপকার পাওয়া যায়। ঔষধি রূপে নির্বাচিত সমস্ত ধৈর্য পদার্থের মধ্যে পাতিলেবু সর্বাধিক প্রচলিত। ঠান্ডা লাগলে, গেটে বাত হলে, গলায় ক্ষত হলে, পেটে গ্যাস হলে, যকৃতের সমস্যা হলে, মাথার যন্ত্রণায়, হৃদশূল, পিত্তাধিক্য হলে প্রকৃতি সমস্যায় পাতিলেবুর রস প্রতিদিন কয়েকবার খেলে অত্যন্ত উপকার পাওয়া যায়। 

লেবুর রসের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে ঠোঁটে লাগালে ঠোঁট ফাটে না। মলত্যাগের দেড় ঘন্টা আগে এক গ্লাস গরম জলের সঙ্গে লেবুর রস মিশিয়ে খেলে পায়খানা পরিষ্কার হয়। পোকামাকড় কামড়ালে সেই স্থানে জ্বালা যন্ত্রণা হয়। এমন অবস্থায় দংশন স্থানে পাতিলেবুর রস লাগালে জ্বালা যন্ত্রণা কমে যাবে। 

পাতিলেবুর ভেষজ উপকারিতা

আঙ্গুল হাড়া 

বিশেষ করে মেয়েদের আঙ্গুলের খাঁজে দুর্গন্ধযুক্ত ঘা হয় পাতিলেবুর পাতা নিয়ে তাতে লবণ মিশিয়ে ওই মিশ্রণ ক্ষতস্থানে লাগালে এই রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায়। 

মুখে দুর্গন্ধ 

মুখের ভিতরে দুর্গন্ধ হলে দুর্গন্ধ দূর করতে পাতিলেবুর সঙ্গে গোলাপ জল মিশিয়ে প্রতিদিন কুলকুচি করতে হবে।

কোষ্ঠকাঠিন্য 

কোষ্ঠকাঠিন্য হলে বা পেট পরিষ্কার করে রাখতে হলে এক কাপ পাতিলেবুর জলে বিট লবণ ও মরিচ গুঁড়ো মিশিয়ে রোজ সকালে পান করতে হবে। এতে অত্যন্ত উপকার পাওয়া যায়। 

বর্ষা ঋতুর রোগ 

বর্ষাকালী ন বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব হয় স্যাতসাতে আবহাওয়াতে অনেক সময় পেটের অসুখ ও দেখা দেয়। এক্ষেত্রে প্রতিদিন পাতিলেবুর সঙ্গে সৈন্দ্ধব লবণ মিশ্রিত জল পান করা উচিত। এতে রোগীর হাত থেকে পরিত্রাণ পেতে পারেন।

গ্রীষ্মকালীন গরম হাওয়া লেগে অসুস্থ 

গ্রীষ্মকালীন সূর্যের তাপে ও প্রচন্ড গরমে শরীর অসুস্থ হয়ে পড়লে এক গ্লাস জলে পাতি লেবুর রস মিশিয়ে পান করলে কিছুক্ষণের মধ্যে উপকার পাওয়া যায়। 

অকালে চুল পড়া 

চুলের গোড়ায় পাতি লেবুর রস ঘষে ঘষে ভালো করে মাখতে হবে। অন্তত পর পর ১৫ দিন এই প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। পেটে চুলের শ্রী বৃদ্ধি পাবে এবং চুল পড়া বন্ধ হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *