পেঁপে এর আয়ুর্বেদিক উপকারিতা

Written by

in

পেঁপে ভারতীয় একটি ফল। এটি বিভিন্ন রোগের ক্ষেত্রে অত্যন্ত উপকারী একটি ফল। ভারত এবং বাংলাদেশের প্রচুর পরিমাণে পেঁপে উৎপাদন হয়ে থাকে। হিন্দিতে একে বলা হয় পপীতা। আমরা কাঁচা এবং পাকা উভয় অবস্থাতে পেঁপে খেয়ে থাকি। এছাড়া আমরা পেঁপে কে সবজি হিসেবে রান্না করে ও খেয়ে থাকি।

     পেঁপের বীজ বিশেষ করে মানুষের শরীরে রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে থাকে। নিয়মিতভাবে কয়েক টুকরো পাকা পেঁপে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। যকৃত ও প্লীহা এর স্বাভাবিকতা বজায় রাখতে পেঁপে বিশেষভাবে উপকারী হয়ে থাকে। এছাড়াও নিয়মিত পেঁপে খেলে চোখের রোগ, ক্ষয় রোগ, স্কার্ভি ও রক্ত হীনতা রোগী খুবই উপকারী। পেঁপে রক্ত পরিষ্কার করতেও অসাধারণ ক্ষমতা রাখে। 

পেঁপের ব্যবহারে রোগ মুক্তি

স্তন দুধের স্বল্পতা 

সদ্য মা হওয়ার পরে অনেক মহিলারা রক্তহীনতায় ভুগে থাকেন যার ফলে টনির দুধের পরিমাণ কমে যায়। যে সমস্ত মহিলারা এই সমস্যার মধ্যে পড়েন, সমস্যা দূর করতে তাদের উচিত প্রতিদিন কাঁচা পেঁপে তরকারি হিসেবে খাওয়া।

প্লীহা যকৃত আমাশয় পেট বা বুকে জ্বালা এবং পেটের রোগ 

আমাশয় বুক জ্বালা পেট ভারী ও গ্যাস প্রভৃতি উপসর্গ দেখা দিলে টাকা পেঁপের রস বার করে সেই রসের সঙ্গে জল মিশিয়ে খেলে অবশ্যই সুফল পাবেন। কাঁচা পেঁপের তরকারি অল্প মসলা দিয়ে খেলে উপকার পাওয়া যায়। এছাড়া কাঁচা পেঁপে টুকরো খেলে যথেষ্ট উপকার পাওয়া যায়। 

অল্প মসলা বা তেল দিয়ে কাঁচা পেঁপের ঝোল শিশু বৃদ্ধ সকলেই খেতে পারেন। এতে পেটের রোগ, যকৃত, প্লিহার দোষ ও আমাশয়ে অত্যন্ত উপকার পাবেন।

দাস্ত রোগ

বারবার ব্যস্ত হলে কাঁচা পেঁপে খুব উপকারী হয়ে থাকে। প্রথমে কাঁচা পেঁপে টুকরো টুকরো করে কেটে জলে সেদ্ধ করতে হবে। এতে যেই মিশ্রণটি তৈরি হবে ওই মিশ্রণটি তিন থেকে চার দিন পান করলে পেটের রোগ থেকে আরোগ্য লাভ করা যায়। 

উচ্চ রক্তচাপ 

যারা উচ্চ রক্তচাপ রোগে ভুগছেন তাদের জন্য পেঁপে খুবই উপকারী। নিয়মিতভাবে সকাল ও সন্ধ্যায় কয়েক টুকরো পেঁপে খেলে অবশ্যই উপকার পাবেন।

দেহের সৌন্দর্য 

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শারীরিক সৌন্দর্য ও কমে যায়। নিয়মিতভাবে প্রতিদিন পেঁপে খেলে শারীরিক সৌন্দর্য বৃদ্ধি পায়। 

অনিয়মিত ঋতু 

প্রায় এই অধিকাংশ স্ত্রী লোক এই রোগে ভোগেন। এতে নির্দিষ্ট সময়ের আগে বা পরে ঋতুস্রাব হয়ে থাকে। পেটে অসহ্য যন্ত্রণা হয়, গা হাত মেজ মেজ করে এবং আলস্য ভাব দেখা দেয়। কোনো কাজে মন বসে না। এক্ষেত্রে পেঁপের বীজ শুকনো করে এক গ্রাম পরিমাণে নিয়ে গরম জলের সঙ্গে খাবেন। এক সপ্তাহ যাবত এইভাবে খেলে অবশ্যই উপকার পাওয়া যায়।

কোষ্ঠকাঠিন্য 

যাদের পায়খানা পরিষ্কার হয় না, অল্প পায়খানা হয়, পেটে মল জমে থাকে, কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। এক্ষেত্রে প্রতিদিন পাকা পেঁপের টুকরো খেলে উপকার পাবেন ।

চর্মরোগ 

খোস, পেচড়া, দাদ, খুশকি, একজিমা প্রকৃতি চর্ম রোগে এক চামচ পেঁপে এর আঠার সঙ্গে চার চামচ সরষের তেল মিশিয়ে রোগগ্রস্ত স্থানে ভালোভাবে প্রলেপ দিলে চর্মরোগ থাকে না।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *