আখ — প্রকৃতির দেওয়া মিষ্টি রসে ভরা এক অপূর্ব উপহার
সংস্কৃতে কে ইক্ষু বলা হয়। হিন্দিতে আখ গন্না নামে পরিচিত। আখ মূলত উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় বা উপক্রান্তীয় অঞ্চলের ফসল। বাজারে কিংবা গ্রামে যখনই আখের রসের দোকান দেখা যায় কিছুক্ষণের মধ্যে ভিড় পড়ে যায়। গরমের সকালে অথবা দুপুরে রাস্তার ধারে দাঁড়িয়ে সদ্য পেষা আখের রসের গ্লাসে হালকা চুমুক দিলেই ক্ষণিকের মধ্যেই শরীর ও মন জুড়ে প্রশান্তি অনুভূত হয়, আখের রস সত্যিই একটি শীতল এবং পুনর জীবনদায়ক ও স্ফূর্তিদায়ক রস। লম্বা, সবুজ, বেগুনি বা হালকা হলুদ রঙের এই সরু কাণ্ডের মধ্যে লুকিয়ে থাকে মিষ্টি, স্নিগ্ধ ও সুগন্ধি রসভাণ্ডার। আজকে মিষ্টির পূর্বপুরুষ বললেও চলে কারণ আখ দিয়েই গুড়, চিনি ইত্যাদি তৈরি হয়ে থাকে। আখ শুধু গুড় ও চিনি তৈরির কাঁচামাল নয়; এটি আয়ুর্বেদীয় চিকিৎসায় এবং গ্রামীণ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।
আখ বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত হলেও এর একটি বৈজ্ঞানিক নাম রয়েছে। এর বৈজ্ঞানিক নাম হল Saccharum officinarum। এটি ঘাস পরিবারের অন্তর্গত একটি বহুবর্ষজীবী সুমিষ্ট রসালো উদ্ভিদ যার মিষ্টতা পৃথিবীর অসংখ্য মানুষের হৃদয় জয় করেছে।
আখের প্রধান অংশ হলো জল ও প্রাকৃতিক শর্করা( Carbohydrates)। আখ থেকে প্রায় ৫৮ থেকে ৭৪ কিলো ক্যালোরি ( Kcal ) শক্তি পাওয়া যায়। যা দীর্ঘ ক্লান্তি বা পরিশ্রমের পর অল্পক্ষণের মধ্যেই শরীরে শক্তির যোগান দেয়। এর প্রজাতি, মাটি ও আবহাওয়া অনুযায়ী এর মধ্যে থাকা পুষ্টিকর উপাদানের সামান্য তারতম্য হতে পারে। প্রতি ১০০ গ্রাম আখের পুষ্টিগুণ পরিমাণের ভিত্তিতে ক্রমানুসারে নিচে দেওয়া হল—
প্রধান পুষ্টি উপাদান
ক্যালোরি (Energy): প্রায় 58 – 74 কিলোক্যালরি
জল: প্রায় 70–75 গ্রাম
প্রাকৃতিক শর্করা : প্রায় 9.8 – 13 গ্রাম
কার্বোহাইড্রেট : প্রায় 13–25 গ্রাম
খাদ্য আঁশ বা ডায়েটারি ফাইবার : প্রায় 0.5–1 গ্রাম
প্রোটিন: প্রায় 0.2–0.5 গ্রাম
ফ্যাট: প্রায় 0.2 গ্রাম বা কম
খনিজ উপাদান (Minerals)
পটাসিয়াম : প্রায় 11 – 160 মিলিগ্রাম
ক্যালসিয়াম : প্রায় 7 – 18 মিলিগ্রাম
ফসফরাস : প্রায় 2 – 22 মিলিগ্রাম
ম্যাগনেসিয়াম : প্রায় 3 – 12 মিলিগ্রাম
আয়রন : প্রায় 0.1 – 0.4 মিলিগ্রাম
সোডিয়াম : প্রায় 3 – 17 মিলিগ্রাম
ভিটামিন (Vitamins)
ভিটামিন সি : প্রায় 2 – 3 মিলিগ্রাম
ভিটামিন B1 : অল্প
ভিটামিন B2 : অল্প
ভিটামিন B3 : অল্প
ভিটামিন B6 : অল্প
আখের সবচেয়ে মূল্যবান উপাদান হলো সুক্রোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ প্রভৃতি প্রাকৃতিক শর্করা। এগুলো শরীরে মধ্যে অতি দ্রুত শক্তির জোগান দেয়। আখে পাওয়া যায় ফ্ল্যাভোনয়েড, পলিফেনল, ফেনোলিক অ্যান্টিঅক্সিডেন্ট।
উপসংহার
আখ কে একটি মিষ্টি ফসল ছাড়াও; একে বলা যায় এটি শক্তি, প্রশান্তি, পুষ্টির এক অপূর্ব সমন্বয়। গরম দুপুরে কিংবা হালকা ঠান্ডায় ঠান্ডা আখের রসের গ্লাসে একটি চুমুক যেমন মুহূর্তে ক্লান্তি দূর করে দেয়, তেমনি এতে থাকা প্রাকৃতিক শর্করা, খনিজ ও আয়ুর্বেদীয় গুণাবলি একে প্রকৃতির অন্যতম উপকারী উপহার করে তুলেছে।