জলপাই একটি পুষ্টিকর ফল। আধুনিক পুষ্টিবিজ্ঞান ও জনস্বাস্থ্যে এটি একটি গুরুত্বপূর্ণ কার্যকরী খাদ্য। এর মধ্যে বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর চর্বি , ভিটামিন E, পলিফেনল, ফ্ল্যাভোনয়েড এবং বিশেষ জৈব যৌগ থাকে যা মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের স্বাভাবিক কার্যক্ষমতা বজায় রাখতে সাহায্য করে। কয়েক দশকে বহু গবেষণায় দেখা গেছে যে দৈনন্দিন ব্যবহারে নিয়মিত জলপাই এবং বিশেষ করে উৎকৃষ্ট মানের জলপাই তেল গ্রহণ হৃদ্রোগ, প্রদাহজনিত রোগ এবং কিছু দীর্ঘস্থায়ী অসুস্থতা এবং বিভিন্ন রোগের ঝুঁকি হ্রাসে সহায়ক হতে পারে।
হৃদ্স্বাস্থ্যের জন্য জলপাই
জলপাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকারিতাগুলোর একটি হলো হৃদ্স্বাস্থ্য রক্ষা।
বর্তমানে বিশ্বব্যাপী হৃদ্রোগে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। হৃদরোগের প্রধান কারণগুলি হল অনিয়ন্ত্রিত কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, ধূমপান, স্থূলতা এবং শারীরিক নিষ্ক্রিয়তা। জলপাইয়ে মধ্যে থাকা ওলেইক অ্যাসিড এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।
হৃদ্স্বাস্থ্যে সম্ভাব্য উপকারিতা
ক্ষতিকর LDL কোলেস্টেরলের অক্সিডেশন কমায়, রক্তনালির স্থিতিস্থাপকতা বজায় রাখতে সাহায্য করে, প্রদাহজনিত ক্ষতি কমায়, রক্তসঞ্চালন উন্নত করে, এবং হৃদ্পেশির স্বাভাবিক কার্যক্রম সমর্থন করে।
জলপাইয়ের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা
হৃদযন্ত্রের সুরক্ষা
জলপাই এর মধ্যে থাকা ওলিক অ্যাসিড হৃদযন্ত্রকে সুরক্ষা করে থাকে। এটি রক্তনালীর প্রদাহ কমায়, ক্ষতিকারক এলডিএল বা ‘খারাপ কোলেস্টেরল’-এর মাত্রা কমায়, পাশাপাশি এইচডিএল বা ‘ভালো কোলেস্টেরল’-এর মাত্রা বজায় রাখতে সাহায্য করে। এর ফলে ধমনী ব্লক হওয়ার ঝুঁকি অনেকটাই কম হয় এবং হৃদযন্ত্র ভালো থাকে।
পরিপাকতন্ত্র উন্নত করা
জলপাই এর মধ্যে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার বা আঁশ থাকে। এই ফাইবার অন্ত্রের কার্যকারিতা উন্নত করতে এবং পুরনো কোষ্ঠকাঠিন্যের সমস্যা সমাধান করতে সাহায্য করে। এটি অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করে যা হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে।
হাড়ের মজবুতি (Bone Health)
গবেষণায় দেখা গেছে যে, যে সমস্ত ব্যক্তিরা নিয়মিত জলপাই এবং এর তেল ব্যবহার করেন, তাদের হাড়ের ঘনত্ব খুব ভালো হয়ে থাকে। জলপাইতে পাওয়া উদ্ভিদ যৌগগুলো হাড় দুর্বল হওয়া রোধ করে হাড় কে আরো মজবুত করে তোলে এবং অস্টিওপোরোসিস-এর মতো রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে।
ত্বক ও চুলের উজ্জ্বলতা
জলপাই এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং এ-থাকে। ভিটামিন ই ত্বকের কোষগুলোকে ফ্রি র্যাডিক্যালের ক্ষতির হাত থেকে রক্ষা করে, যার ফলে সহজে ত্বকে বলিরেখা বা বয়সের ছাপ পড়ে না। এর মধ্যে থাকা পুষ্টি উপাদান চুলের গোড়ায় পুষ্টি জোগায় এবং চুল পড়া রোধ করতে সাহায্য করে।
গুরুতর রোগ প্রতিরোধে জলপাইয়ের ভূমিকা
ক্যান্সার প্রতিরোধ
পৃথিবীর অন্যান্য অংশের তুলনায় ভূমধ্যসাগরীয় দেশগুলোতে ক্যান্সারের হার অনেক কম এবং এমন হওয়ার প্রধান কারণ হল জলপাইয়ের অতিরিক্ত ব্যবহার যা বিজ্ঞানীরা চিহ্নিত করেছেন। জলপাইতে উপস্থিত ওলিওক্যানথাল ( Oleiccanthal ) নামক অ্যান্টিঅক্সিডেন্ট সুস্থ কোষের কোনরকম ক্ষতি না করেই ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করার ক্ষমতা রাখে। এটি বিশেষ করে স্তন এবং অন্ত্রের (কোলন) ক্যান্সারের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর।
টাইপ-২ ডায়াবেটিস নিয়ন্ত্রণ
জলপাইয়ের তেল শরীরের মধ্যে ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে। এটি খাওয়ার পর হঠাৎ করে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া কে নিয়ন্ত্রণ করে। তাই দৈনন্দিন খাদ্য তালিকায় জলপাই কিংবা জলপাই এর তেল অন্তর্ভুক্ত করলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি প্রায় ৪০% পর্যন্ত কমে যেতে পারে।
আলঝেইমার ও মানসিক স্বাস্থ্য
বয়স বাড়ার সাথে সাথে অনেকেরই স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় বা আলঝেইমার রোগে আক্রান্ত হয়। স্মৃতিশক্তি দুর্বল হওয়া বা আলঝেইমার রোগে আক্রান্ত হওয়া একটি বড় সমস্যা। জলপাইয়ের তেলে থাকা ফেনোলিক যৌগগুলো মস্তিষ্কের কোষে যে সমস্ত ক্ষতিকারক প্লাক (Beta-amyloid plaques) জমা হয় তা অপসারণ করতে সাহায্য করে, যা মস্তিষ্কের কার্যকারিতা সচল রেখে মস্তিষ্ককে শক্তিশালী করে তোলে।
দীর্ঘস্থায়ী প্রদাহ ও বাত
হৃদরোগ, ক্যান্সার এবং মেটাবলিক সিনড্রোমের মূল কারণ হিসাবে ক্রনিক ইনফ্লেমেশন বা দীর্ঘস্থায়ী প্রদাহকে ধরা হয়। জলপাই এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ সৃষ্টিকারী জিন ও প্রোটিন গুলিকে বাধা দেয়। যা জয়েন্টের ব্যথা এবং বাতের ব্যথায় ওষুধের মতো কাজ করে থাকে।