আম:

ফলের রাজা, স্বাদের অনন্য জাদু

ভারতের সর্বশ্রেষ্ঠ ফল হল আম। সংস্কৃতে একে অমৃত ফল ও বলা হয়। বর্তমানে বিভিন্ন কৃত্রিম উপায়ে বিভিন্নভাবে বারোমাস আম চাষ হওয়ার জন্য বারোমাস আম পাওয়া যায় তবে তা কিছুটা দুর্লভ।

বিশেষ করে গ্রীষ্মের প্রচন্ড রৌদ্রে যখন আমাদের চারপাশ উত্তপ্ত হয়ে ওঠে , তখন প্রকৃতি ও আমাদের জন্য জন্য এক সবুজ সোনালী হলুদ বিভিন্ন রঙের উপহার নিয়ে আসে যা হলো সাধের এক অনন্য জাদু আম। পাকা আমের মিষ্টি সুগন্ধে ভরে ওঠে গ্রামাঞ্চলের আমবাগান বাড়ি এবং গ্রাম ও শহরের বাজার এলাকা । এই সুবাস নাকে এলেই জিভে জল চলে আসে। রসালো, কোমল ও মধুর স্বাদের এই ফলকে শুধু ফল বলা যায় না; এটি ভারতীয়দের আবেগ, স্মৃতি এবং গ্রীষ্মের মাঝে এক আনন্দ। পাকা আমের রস জিভে স্পর্শ করালেই তার গন্ধ ও স্বাদ এবং মিষ্টতার সঙ্গে হালকা টক রস একসঙ্গে ইন্দ্রিয়কে মুগ্ধ করে, মনটাও প্রশান্ত হয়ে ওঠে । তাই সেই ইতিহাস থেকে শুরু করে বর্তমান সময়েও আমকে বলা হয়। “ফলের রাজা”

আমের পুষ্টিগুণ

আম শুধু সুস্বাদুই নয়, পুষ্টির ভাণ্ডারও। নিচে প্রতি 100 গ্রাম কাঁচা ও পাকা আমের প্রধান পুষ্টি উপাদানগুলোর সঠিক ও পরিমাণভিত্তিক একটি তালিকা সহজ ও সরল ভাবে দেওয়া হলো:—

ম্যাক্রো-নিউট্রিয়েন্টস (প্রধান উপাদানসমূহ)

  • ক্যালোরি : 60 – 65 কিলো ক্যালোরি
  • জল : 83.46 gram
  • কার্বোহাইড্রেট ( শর্করা ) : 15 gram
  • চিনি (Natural sugar ) : 13.7 gram
  • আঁশ (Dietary fiber): 1.6 gram
  • প্রোটিন : 0.82 gram
  • ফ্যাট ( চর্বি ) : 0.38 gram

ভিটামিনের পরিমাণ

  • ভিটামিন C : প্রায় 36.4 মিলি গ্রাম ( দৈনিক চাহিদার প্রায় 40% থেকে 50% )
  • ভিটামিন A ( বিটা-ক্যারোটিন ) : প্রায় 54 মাইক্রো গ্রাম ( দৈনিক চাহিদার প্রায় 6% )
  • ভিটামিন B-9 ( ফোলেট ) : প্রায় 43 মাইক্রো গ্রাম ( দৈনিক চাহিদার প্রায় 11% )
  • ভিটামিন B-6 : প্রায় 0.12 মিলি গ্রাম ( দৈনিক চাহিদার প্রায় 9.2% )
  • ভিটামিন E : প্রায় 0.9 মিলি গ্রাম ( দৈনিক চাহিদার প্রায় 6% )
  • ভিটামিন K : প্রায় 4.2 মাইক্রো গ্রাম ( দৈনিক চাহিদার প্রায় 3.5%)

মিনারেলস বা খনিজ লবণ 

  • পটাশিয়াম : 168 মিলি গ্রাম
  • ক্যালসিয়াম : 11 মিলি গ্রাম
  • ম্যাগনেসিয়াম : 10 মিলি গ্রাম
  • ফসফরাস : 14 মিলি গ্রাম
  • আয়রন ( লোহা ) : 0.16 মিলি গ্রাম

আয়ুর্বেদে আমের গুরুত্ব:

ভারতীয় প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে আম কে অত্যন্ত মূল্যবান খাদ্য হিসেবে বিবেচনা করা হয়।আয়ুর্বেদ মতে—

পাকা আম খেলে শরীর শক্তিশালী হয়।

আম রক্তবর্ধক হিসেবে কাজ করে এবং শরীরের দুর্বলতা কমায়।

জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। 

ক্রনিক রোগ ও ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। 

পেটের রোগ ও বদ হজম দূরীকরণে সাহায্য করে।

শুক্রধাতু ও ওজন বৃদ্ধি করতে সাহায্য করে।

হৃদযন্ত্রকে শক্তিশালী রাখতে সহায়তা করে।

আম খাওয়ার সঠিক উপায় :

অতিরিক্ত না খেয়ে পরিমিত পরিমাণে খান।

ডায়াবেটিস থাকলে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী পরিমাণ নির্ধারণ করুন।

তাজা ও পাকা আম বেছে নিন।

আম খাওয়ার সঙ্গে সুষম খাদ্যাভ্যাস বজায় রাখুন

উপসংহার:

রসালো আম শুধু মাত্র জিভের তৃপ্তিই দেয় না, শরীরের মধ্যে বিভিন্ন ধরনের পুষ্টির যোগান দেয়। পাকা আম এক কামড় মুখে দিলেই যেন গ্রীষ্মের সমস্ত আনন্দ মনে প্রাণে জেগে ওঠে। তার মিষ্টি সুবাস, রসালো শাঁস এবং পুষ্টিগুণ একে সত্যিই ফলেদের মধ্যে ফলের রাজা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। স্বাদের আনন্দ এর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, চোখের যত্ন, হৃদযন্ত্রের স্বাস্থ্য ও হজমশক্তি উন্নত করার মতো বহু উপকারিতার কারণে আম আমাদের কাছে প্রকৃতির দেওয়া এক অনন্য উপহার। 🍋🥭 (তার নিজস্ব মিষ্টি মহিমায়)।